প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:১০ পিএম
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গের সামনে আনা হয়েছে। ছবি : সময়ের আলোপিরোজপুর সদর উপজেলার ভৈরমপুরে ট্রাক চাপায় নজরুল শেখ (৪৫) নামে এক অটোরিক্সাচালক চালক নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শেখ ভৈরমপুর গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে একটি নির্মাণসামগ্রী বোঝাই ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুল শেখের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি অটোরিক্সা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম সময়ের আলোকে জানান, দুর্ঘটনার পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করেছে। তবে চালক পলাতক। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই