শ্রমিক অসন্তোষ : আশুলিয়ায় বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করেশ্রমিক অসন্তোষ চলাকালেহামলার ঘটনায় আহত সেলিম (২৩) মারা গেছেন। ৪ নভেম্বর হামলার শিকার হওয়ার পর

2026-11-16T13:24:00+00:00
2026-11-16T13:41:59+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
শ্রমিক অসন্তোষ : আশুলিয়ায় বহিরাগতদের হামলায় আহত শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:২৪ পিএম  আপডেট: ১৬.১১.২০২৬ ১:৪১ পিএম
সংগৃহীত ছবি
আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলাকালে হামলার ঘটনায় আহত সেলিম (২৩) মারা গেছেন। ৪ নভেম্বর হামলার শিকার হওয়ার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি জানান, গত ৪ নভেম্বর বিকেলে আহত অবস্থায় সেলিমকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়েছে।


নিহত সেলিমের বাবা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি মাদারীপুরের কালকিনি থানার উত্তর কানাইপুর গ্রামে। বর্তমানে তারা সাভারের সবুজবাগ এলাকায় থাকেন। এক ভাই ও এক বোনের মধ্যে সেলিম ছিলেন ছোট। তিনি সাভারের ট্রেন্ট সুজ নামে একটি জুতার কারখানায় কাজ করতেন।

আব্দুর রহিম জানান, গত ৪ নভেম্বর দুপুরে হামলার শিকার হন সেলিম। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   আশুলিয়া  মজুরি বৃদ্ধি  হামলায় আহত  শ্রমিকের মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: