হার্টে ছিদ্র নিয়ে বাঁচার লড়াই ৮ বছরের আয়েশার, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে হৃদরোগে আক্রান্ত আট বছরের শিশু বিবি আয়েশার জীবন বাঁচাতে প্রয়োজন জরুরি অস্ত্রোপচার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য

2026-11-16T11:55:07+00:00
2026-11-16T11:55:07+00:00
 
  সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সারাদেশ
হার্টে ছিদ্র নিয়ে বাঁচার লড়াই ৮ বছরের আয়েশার, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম 
বিবি আয়েশা ও তার বাবা আবুল কাশেম। ছবি : সময়ের আলো
লক্ষ্মীপুরের কমলনগরে হৃদরোগে আক্রান্ত আট বছরের শিশু বিবি আয়েশার জীবন বাঁচাতে প্রয়োজন জরুরি অস্ত্রোপচার। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দিনমজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। অর্থাভাবে অনিশ্চয়তায় পড়েছে শিশুটির চিকিৎসা। মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে সহায়তা চেয়েছেন তার অসহায় বাবা-মা।

বিবি আয়েশা কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর পাগল গ্রামের ২ নম্বর ওয়ার্ডের ডাক্তারপাড়া এলাকার দিনমজুর আবুল কাশেম ও এলিজা বেগম দম্পতির মেয়ে। সে স্থানীয় ডাক্তারপাড়া হোসাইনিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি আয়েশার হৃদ্‌যন্ত্রে ছিদ্র ধরা পড়ে। চিকিৎসকরা দ্রুত তাকে ঢাকায় নিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এ চিকিৎসায় আনুমানিক ৫ লাখ টাকা ব্যয় হবে। কিন্তু দিন এনে দিন খাওয়া পরিবারের পক্ষে এই বিপুল অর্থের সংস্থান করা অসম্ভব হয়ে পড়েছে।

কান্নাজড়িত কণ্ঠে আয়েশার বাবা আবুল কাশেম বলেন, আমি একজন দিনমজুর। দিন আনি, দিন খাই। এত টাকা কোথায় পাব? অর্থের অভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছি না।


আয়েশার মা এলিজা বেগম বলেন, আমার বুকের ধনকে বাঁচাতে সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ একটু এগিয়ে এলে হয়তো মেয়েটি নতুন জীবন ফিরে পাবে।

স্থানীয় প্রতিবেশী আব্দুর রশিদ জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র। তাদের পক্ষে আয়েশার চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। এলাকাবাসীসহ সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা পেলে শিশুটির চিকিৎসা করানো সম্ভব হবে।

আয়েশার চিকিৎসায় সহায়তা পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সহযোগিতা পাঠানোর ঠিকানা, পিতার নাম: মো. আবুল কাশেম- মোবাইল ও বিকাশ: ০১৮২৮-৪৯৮১৬৬।

সময়ের আলো/জোই
  বিষয়:   লক্ষ্মীপুর  কমলনগর  শিশু আয়েশা  হৃদরোগ  হার্টে ছিদ্র  চিকিৎসা সহায়তা  মানবিক আবেদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: