প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:২২ এএম
তাড়াশে ইয়াবা-চাকুসহ নারী আটক। ছবি : সময়ের আলোসিরাজগঞ্জের তাড়াশে দুই পিস ইয়াবা ও দুটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটক স্মৃতি ইসলাম হাওয়া পাশের রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চুরি-ছিনতাই রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রতি রাতের মতো রোববার রাতেও ঝুরঝুরি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হওয়ায় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু জব্দ করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই