প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৩০ এএম
অশোক শীল। ছবি : সংগৃহীতচট্টগ্রামের বোয়ালখালীতে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে অশোক শীল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চিকিৎসকের ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তবে পরিবারের দাবি, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি বিলের জমিতে এ ঘটনা ঘটে। অশোক শীল ওই এলাকার মৃত মনিন্দ্র লাল শীলের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন অশোক শীল। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তার ছোট মেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বিলের জমিতে তাকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৌশিক জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। চিকিৎসকের ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। তবে পরিবারের দাবি, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
সময়ের আলো/জোই