মোবাইল হ্যাক করে স্বামীকে ফাঁসানো হয়েছে, দাবি আরআরএফ এসপির স্ত্রীর

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মোবাইল ফোন হ্যাক করে ফাঁসানো হয়েছে

2026-11-15T18:48:30+00:00
2026-11-15T18:48:30+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
মোবাইল হ্যাক করে স্বামীকে ফাঁসানো হয়েছে, দাবি আরআরএফ এসপির স্ত্রীর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ পিএম 
ছবি : সময়ের আলো
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মোবাইল ফোন হ্যাক করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মাছুমা আক্তার। এ ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে অভিযোগ করে তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মাছুমা আক্তার।

তিনি বলেন, তার স্বামীর মোবাইল ফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। জাহাঙ্গীর আলম কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি নির্দোষ। পুরো ঘটনাটি তাদের কাছে ষড়যন্ত্র বলে মনে হচ্ছে।

মাছুমা আক্তার বলেন, আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আপনারা তদন্ত করে দেখেন, আসলে কী ঘটনা ঘটেছে। তার মোবাইল ফোন হ্যাক করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।


গত ৮ নভেম্বর স্বামীর মোবাইল ফোন হ্যাক হয়েছিল দাবি করে তিনি বলেন, এ ঘটনায় জাহাঙ্গীর আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

স্বামীর রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে মাছুমা আক্তার বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা তার স্বামী বলেননি। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। পাশাপাশি জাহাঙ্গীর আলমের শিক্ষাজীবন ও কর্মজীবনের তথ্য যাচাই করার আহ্বান জানান তিনি।

পারিবারিক অবস্থার কথা তুলে ধরে মাছুমা আক্তার বলেন, তার স্বামী একজন কৃষকের সন্তান। একসময় তার বাবার আয়ে পরিবারের ১২ সদস্যের সংসার চলত। বর্তমানে জাহাঙ্গীর আলমের উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও তার স্বামী কোনো বিশেষ সুবিধা পাননি।

এর আগে শনিবার রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। রোববার বিকেলে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতে হাজির করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

শুনানি শেষে আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   জাহাঙ্গীর আলম  আরআরএফ এসপি  রাষ্ট্রদ্রোহ মামলা  মোবাইল হ্যাক  মাছুমা আক্তার  চট্টগ্রাম  পুলিশ  রিমান্ড  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: