সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ, লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ এবং কৃষিজমিতে বালু ফেলার অভিযোগে ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময়

2026-11-15T18:12:57+00:00
2026-11-15T18:12:57+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ, লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:১২ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার নয়নপুরে এ অভিযান পরিচালিত হয়। ছবি : সময়ের আলো
সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মাণ এবং কৃষিজমিতে বালু ফেলার অভিযোগে ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভরাট কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করাসহ আগামী ১৫ কার্যদিবসের মধ্যে খালের মাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার নয়নপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মো. মরতুজা বর্ষণের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়নপুর এলাকায় একটি পাথর ভাঙার কারখানায় যানবাহন চলাচলের সুবিধার্থে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে রাস্তা তৈরি করা হচ্ছিল। এ ছাড়া ওই এলাকার নির্মাণাধীন মহাসড়কের পাশে বালু ফেলে কৃষিজমির স্বাভাবিক শ্রেণি ও ব্যবহার পরিবর্তনের চেষ্টা চলছিল। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিজমির উর্বরতা ও স্থানীয় পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়ে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে অর্থদণ্ড ও মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, একই এলাকার পাশে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই মাছের বর্জ্য প্রক্রিয়াজাত করে তেল তৈরির একটি কারখানায় অভিযান চালায় প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, কারখানাটি থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধ এবং নির্গত তরল বর্জ্যের কারণে আশপাশের মাটি, পানি ও পরিবেশ দূষিত হচ্ছিল।


জানা যায়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে প্রায় ১৫ দিন আগে পরিবেশ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়া কারখানাটিতে অভিযান চালিয়ে তালাবদ্ধ করে দিয়েছিল। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু করা হয়। গতকাল রবিবার উপজেলা প্রশাসন কারখানাটি পরিদর্শন করে ভেতর থেকে মালামাল বের করে পুনরায় তালাবদ্ধ (সিলগালা) করে দেয়। প্রশাসনের অনুমতি ছাড়া কারখানাটি না খোলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযান চলাকালে কারখানার মূল মালিক খলিলুর রহমান পলাতক ছিলেন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মো. মরতুজা বর্ষণ বলেন, সরকারি খাল, জলাশয় ও কৃষিজমি অবৈধভাবে ভরাট কিংবা দখল করার কোনো সুযোগ নেই। পরিবেশের জন্য ক্ষতিকর এমন অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   সরকারি খাল  রাস্তা নির্মাণ  লাখ টাকা  জরিমানা  ব্রাহ্মণবাড়িয়া  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: