কায়িক পরীক্ষা নিয়ে উত্তাপ

সাইফুদ্দিন তুহিন, চট্টগ্রাম

সারাদেশ

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষার আদেশ নিয়ে জোরালো হচ্ছে বিতর্ক। উত্তাপ ছড়িয়েছে ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে। নির্দেশনা জারির দিনই এজেন্টরা

2026-11-15T19:26:11+00:00
2026-11-15T19:26:44+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম কাস্টম হাউস
কায়িক পরীক্ষা নিয়ে উত্তাপ
সাইফুদ্দিন তুহিন, চট্টগ্রাম
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৭:২৬ পিএম
চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষার আদেশ নিয়ে জোরালো হচ্ছে বিতর্ক। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষার আদেশ নিয়ে জোরালো হচ্ছে বিতর্ক। উত্তাপ ছড়িয়েছে ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে। নির্দেশনা জারির দিনই এজেন্টরা দফায় দফায় সমাবেশ করেছেন। বৈঠক করেছেন কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। বৈঠকে কায়িক পরীক্ষণ আদেশ বাতিলের দাবি জানানো হয়। দাবি মানা না হলে কাস্টমস কার্যক্রম বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। জটিলতা এড়াতে ১৭ নভেম্বর বৈঠকে বসছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা। বৈঠকে কায়িক পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মতবিনিময় করা হবে।

কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্ক ফাঁকি বন্ধ করতে নতুন আদেশ জারি করা হয়েছে। আর সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ১০০ শতাংশ কায়িক পরীক্ষা হলে কাস্টম কার্যক্রমে জটিলতা দেখা দেবে। কনটেইনারের জট তৈরি হবে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে। এতে ভেঙে পড়বে বন্দর কার্যক্রম।

চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন গড়ে ৭ হাজার বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল করা হয়। এর মধ্যে বেশিরভাগই বিল অব এন্ট্রি। তালিকাভুক্ত প্রায় ২ হাজার সিঅ্যান্ডএফ প্রতিনিধি বিল অব এন্ট্রি/এক্সপোর্ট দাখিলের কাজে যুক্ত। আমদানি রফতানিকারকদের পক্ষে তারা নানা ডকুমেন্টস উপস্থাপন করেন। দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয় চট্টগ্রাম বন্দরকে। দেশের মোট আমদানি-রফতানি বাণিজ্যের ৯০ থেকে ৯৯ শতাংশ বন্দর-কাস্টম হাউসের মাধ্যমে সম্পন্ন হয়। বন্দর কার্যক্রম সচল রাখার অন্যতম চালিকাশক্তি হলো চট্টগ্রাম কাস্টম হাউস। 

এই দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় ও গতিশীলতার ওপর জাতীয় অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য সরাসরি নির্ভর করে। দেশের সামগ্রিক শিল্পায়ন, উৎপাদন ও সরবরাহ চেইন বন্দরের ওপর টিকে আছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অন্যতম প্রধান উৎস কাস্টমস হাউস। প্রতি অর্থবছরে কাস্টম হাউস হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহ করে। যা জাতীয় বাজেট বাস্তবায়নে বড় ভূমিকা রাখে। কোনো কারণে বন্দর কাস্টমস কার্যক্রম বিঘ্নিত হলে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ে।

গত ২ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউস পণ্যের ১০০ শতাংশ কায়িক পরীক্ষার নির্দেশনা জারি করে। পণ্য পরীক্ষণের জন্য জারি করা হয়েছে নতুন এই অফিস আদেশ। সেই আদেশে আছে ১৪টি ধারা। ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের মতে এসব বিতর্কিত ধারা। আদেশ জারির দিনই ক্ষোভে ফেটে পড়েন সিঅ্যান্ডএফ এজেন্টরা। কাস্টম হাউসের সামনে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন।

কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্ক ফঁকি, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি বন্ধসহ নানা কারণে শতভাগ শুল্কায়ন নির্দেশনা দেওয়া হয়েছে। এভাবে পণ্য পরীক্ষণ হলে কোনো ধরনের প্রতারণার সুযোগ থাকবে না। ব্যবসায়ীরা উপকৃত হবেন। তবে সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ১৪টি ধারা বাস্তবায়ন হলে বন্দর কাস্টমস কার্যক্রমে জটিলতা তৈরি হবে। পণ্য খালাসে সৃষ্টি হবে ধীর গতি। রাজস্ব আদায়েও জটিলতা তৈরি হবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম সময়ের আলোকে বলেন, অফিস আদেশ জারির ফলে বন্দর ও কাস্টমস হাউসে অপ্রয়োজনীয় জট সৃষ্টি হবে। এতে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক আমদানি-রফতানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন অফিস আদেশের ১৪টি ধারা বৈষম্যমূলক ও হয়রানিমূলক। সব ধারা প্রত্যাহার করতে হবে। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হবে।

এদিকে ২ নভেম্বর আদেশ জারির পর থেকে ক্ষুব্ধ সিঅ্যান্ডএফ এজেন্টরা। বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে। কিন্তু আদেশ পর্যালোচনা বা স্থগিত রাখার বিষয়ে কোনো সুফল মেলেনি। গত ১০ নভেম্বর কাস্টম হাউসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী নেতা ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম। তিনি বলেন, কাস্টমসের সাম্প্রতিক জারি করা নতুন অফিস আদেশের ১৪টি ধারা কোনোভাবেই ব্যবসাবান্ধব নয়। ১০০ শতাংশ পণ্য পরীক্ষণের মতো জটিল নিয়ম আরোপের মাধ্যমে চট্টগ্রামের সাধারণ ও আমদানিকারক ব্যবসায়ীদের অযথা হয়রানি করা হচ্ছে।

সমাবেশে উপস্থিত ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা এস এম সাইফুল ইসলামের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা দ্রুত সময়ে নতুন অফিস আদেশের বিতর্কিত ধারাগুলো প্রত্যাহার এবং ব্যবসায়ীদের হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

কাস্টমসের ১৪ ধারা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। তিনি সময়ের আলোকে বলেন, এই ধরনের অফিস আদেশ কার্যকরের আগে ভালো-মন্দ দিকগুলো বিবেচনা করা দরকার ছিল। কাস্টমসের নতুন অফিস আদেশের ১৪টি ধারা কার্যকর হলে আমদানি করা পণ্য খালাসের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হবে। স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলেই বন্দর কাস্টম কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হবে। বন্দরে কনটেইনার জটও সৃষ্টি হতে পারে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী বলেন, ১৪ ধারা কোনোভাবে ব্যবসাবান্ধব নয়। এসব ধারা ছাড়া ৪০ বছর কাস্টমসের কাজ কীভাবে চলেছে। নতুন আদেশে পরীক্ষণের কারণে এত বাধা অতিক্রম করা যাবে না। আমদানি পণ্য শুল্কায়ন করে ১০ দিনেও পণ্য খালাস বা ডেলিভারি দেওয়া যাবে না। এই ধারা অনুসরণ করে বাস্তবে শুল্ক ফাঁকি যাচাই হবে না, বরং আমলাতান্ত্রিক জটিলতা বাড়াবে। শুল্কায়নের ধাপ না বাড়িয়ে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করতে হবে।

এ ব্যাপারে জানতে কাস্টম হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমিনকে কয়েক দফা ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে কাস্টমসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ১০০ শতাংশ কায়িক পরীক্ষার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনা অনুসরণ করলে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ঠেকাবে। নানা ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনবে। তবে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে অবশ্যই বিষয়টি বিবেচনা করা হবে।

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক এক পরিচালক বলেন, ১৪ ধারা জারি করলে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এতে কোনো ধরনের বিড়ম্বনা হবে কি না। যদি এসব ধারার কারণে বন্দর কাস্টমের কাজে বিঘ্ন ঘটে তবে কোনোভাবে তা বাস্তবায়ন করা উচিত হবে না।

কী আছে ১৪টি ধারায় : গত ২ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউস শতভাগ কায়িক পরীক্ষার নতুন অফিস আদেশ জারি করে। আদেশে স্বাক্ষর করেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান। এসব আদেশে বলা হয়, পরীক্ষণ ডিভিশনের অধীনে কর্মরত পরীক্ষণ কর্মকর্তারা এই দফতরের অফিস আদেশে নির্ধারিত পরীক্ষণ জনসমূহের অধিক্ষেত্র যথাযথভাবে অনুসরণ করতে হবে। 

পণ্য চালানের কনটেইনার একাধিক পরীক্ষণ জোনে থাকলে সর্বাধিক সংখ্যক কনটেইনার যে জোনে থাকবে সেখানে এই পরীক্ষণ সম্পন্ন করতে হবে। অ্যাসিস্টেন্ট কমিশনার অব কাস্টমসের নিচে নয় এমন কর্মকর্তা কর্তৃক পরীক্ষণকারী কর্মকর্তা মনোনয়ন প্রদান করতে হবে। পরীক্ষণ কর্মকর্তা মনোনয়নের ক্ষেত্রে বিল অব এন্ট্রি নির্ধারিত স্থানে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনারের স্বাক্ষর ও নামিও সিল প্রদান করতে হবে এবং মনোনীত কর্মকর্তার নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

পরীক্ষার জন্য উপস্থাপিত পণ্য চালানোর তথ্য মনোনীত পরীক্ষণকারী কর্মকর্তার নাম সংশ্লিষ্ট পরীক্ষায় লিপিবদ্ধ করতে হবে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটিং সিস্টেম বা টিওএস বা কাস্টমস কম্পিউটার সিস্টেম থেকে পণ্য চালানের অবস্থান নিশ্চিত হওয়ার পর পরীক্ষার পরবর্তী কার্যক্রমের জন্য শুরু করতে হবে। এলসি, বিল অব লেডিং, ব্যাংক প্রত্যায়িত কমার্শিয়াল ইনভয়েস, ডিটেইলড প্যাকিং লিস্ট এবং সার্টিফিকেট অব অরিজিনের ভিত্তিতে পরীক্ষণ সম্পন্ন করতে হবে। 

পরীক্ষণ শুরুর আগে বিল অব লেডিংয়ে বর্ণিত কনটেইনার নম্বর ও সিল নম্বর মিলিয়ে নিশ্চিত হতে হবে। শুল্কায়ন গ্রুপ কর্তৃক কায়িক পরীক্ষণ সংশ্লিষ্ট কোনো নির্দেশনা থাকলে তা অনুসরণ করতে হবে।

চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষার আদেশ নিয়ে জোরালো হচ্ছে বিতর্ক। উত্তাপ ছড়িয়েছে ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে। নির্দেশনা জারির দিনই এজেন্টরা দফায় দফায় সমাবেশ করেছেন। বৈঠক করেছেন কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। বৈঠকে কায়িক পরীক্ষণ আদেশ বাতিলের দাবি জানানো হয়। দাবি মানা না হলে কাস্টমস কার্যক্রম বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। জটিলতা এড়াতে ১৭ নভেম্বর বৈঠকে বসছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা। বৈঠকে কায়িক পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মতবিনিময় করা হবে।

কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্ক ফাঁকি বন্ধ করতে নতুন আদেশ জারি করা হয়েছে। আর সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ১০০ শতাংশ কায়িক পরীক্ষা হলে কাস্টম কার্যক্রমে জটিলতা দেখা দেবে। কনটেইনারের জট তৈরি হবে চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে। এতে ভেঙে পড়বে বন্দর কার্যক্রম।

চট্টগ্রাম কাস্টম হাউসে প্রতিদিন গড়ে ৭ হাজার বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট দাখিল করা হয়। এর মধ্যে বেশিরভাগই বিল অব এন্ট্রি। তালিকাভুক্ত প্রায় ২ হাজার সিঅ্যান্ডএফ প্রতিনিধি বিল অব এন্ট্রি/এক্সপোর্ট দাখিলের কাজে যুক্ত। আমদানি রফতানিকারকদের পক্ষে তারা নানা ডকুমেন্টস উপস্থাপন করেন। দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয় চট্টগ্রাম বন্দরকে। দেশের মোট আমদানি-রফতানি বাণিজ্যের ৯০ থেকে ৯৯ শতাংশ বন্দর-কাস্টম হাউসের মাধ্যমে সম্পন্ন হয়। 

বন্দর কার্যক্রম সচল রাখার অন্যতম চালিকাশক্তি হলো চট্টগ্রাম কাস্টম হাউস। এই দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় ও গতিশীলতার ওপর জাতীয় অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্য সরাসরি নির্ভর করে। দেশের সামগ্রিক শিল্পায়ন, উৎপাদন ও সরবরাহ চেইন বন্দরের ওপর টিকে আছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অন্যতম প্রধান উৎস কাস্টমস হাউস। প্রতি অর্থবছরে কাস্টম হাউস হাজার কোটি টাকার রাজস্ব সংগ্রহ করে। যা জাতীয় বাজেট বাস্তবায়নে বড় ভূমিকা রাখে। কোনো কারণে বন্দর কাস্টমস কার্যক্রম বিঘ্নিত হলে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ে।

গত ২ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউস পণ্যের ১০০ শতাংশ কায়িক পরীক্ষার নির্দেশনা জারি করে। পণ্য পরীক্ষণের জন্য জারি করা হয়েছে নতুন এই অফিস আদেশ। সেই আদেশে আছে ১৪টি ধারা। ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টদের মতে এসব বিতর্কিত ধারা। আদেশ জারির দিনই ক্ষোভে ফেটে পড়েন সিঅ্যান্ডএফ এজেন্টরা। কাস্টম হাউসের সামনে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন।

কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্ক ফঁকি, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি বন্ধসহ নানা কারণে শতভাগ শুল্কায়ন নির্দেশনা দেওয়া হয়েছে। এভাবে পণ্য পরীক্ষণ হলে কোনো ধরনের প্রতারণার সুযোগ থাকবে না। ব্যবসায়ীরা উপকৃত হবেন। 
তবে সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ১৪টি ধারা বাস্তবায়ন হলে বন্দর কাস্টমস কার্যক্রমে জটিলতা তৈরি হবে। পণ্য খালাসে সৃষ্টি হবে ধীর গতি। রাজস্ব আদায়েও জটিলতা তৈরি হবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম সময়ের আলোকে বলেন, অফিস আদেশ জারির ফলে বন্দর ও কাস্টমস হাউসে অপ্রয়োজনীয় জট সৃষ্টি হবে। এতে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক আমদানি-রফতানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন অফিস আদেশের ১৪টি ধারা বৈষম্যমূলক ও হয়রানিমূলক। সব ধারা প্রত্যাহার করতে হবে। বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হবে।

এদিকে ২ নভেম্বর আদেশ জারির পর থেকে ক্ষুব্ধ সিঅ্যান্ডএফ এজেন্টরা। বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে। কিন্তু আদেশ পর্যালোচনা বা স্থগিত রাখার বিষয়ে কোনো সুফল মেলেনি। গত ১০ নভেম্বর কাস্টম হাউসের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে ব্যবসায়ী নেতা ও সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম। তিনি বলেন, কাস্টমসের সাম্প্রতিক জারি করা নতুন অফিস আদেশের ১৪টি ধারা কোনোভাবেই ব্যবসাবান্ধব নয়। ১০০ শতাংশ পণ্য পরীক্ষণের মতো জটিল নিয়ম আরোপের মাধ্যমে চট্টগ্রামের সাধারণ ও আমদানিকারক ব্যবসায়ীদের অযথা হয়রানি করা হচ্ছে।

সমাবেশে উপস্থিত ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা এস এম সাইফুল ইসলামের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা দ্রুত সময়ে নতুন অফিস আদেশের বিতর্কিত ধারাগুলো প্রত্যাহার এবং ব্যবসায়ীদের হয়রানি বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

কাস্টমসের ১৪ ধারা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। তিনি সময়ের আলোকে বলেন, এই ধরনের অফিস আদেশ কার্যকরের আগে ভালো-মন্দ দিকগুলো বিবেচনা করা দরকার ছিল। কাস্টমসের নতুন অফিস আদেশের ১৪টি ধারা কার্যকর হলে আমদানি করা পণ্য খালাসের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হবে। স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলেই বন্দর কাস্টম কার্যক্রম ভেঙে পড়ার উপক্রম হবে। বন্দরে কনটেইনার জটও সৃষ্টি হতে পারে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী বলেন, ১৪ ধারা কোনোভাবে ব্যবসাবান্ধব নয়। এসব ধারা ছাড়া ৪০ বছর কাস্টমসের কাজ কীভাবে চলেছে। নতুন আদেশে পরীক্ষণের কারণে এত বাধা অতিক্রম করা যাবে না। আমদানি পণ্য শুল্কায়ন করে ১০ দিনেও পণ্য খালাস বা ডেলিভারি দেওয়া যাবে না। এই ধারা অনুসরণ করে বাস্তবে শুল্ক ফাঁকি যাচাই হবে না, বরং আমলাতান্ত্রিক জটিলতা বাড়াবে। শুল্কায়নের ধাপ না বাড়িয়ে ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করতে হবে।

এ ব্যাপারে জানতে কাস্টম হাউসের সহকারী কমিশনার ও মুখপাত্র শরীফ আল আমিনকে কয়েক দফা ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে কাস্টমসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ১০০ শতাংশ কায়িক পরীক্ষার জন্য নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনা অনুসরণ করলে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি ঠেকাবে। নানা ক্ষেত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনবে। তবে কারও আপত্তি থাকলে আলোচনার মাধ্যমে অবশ্যই বিষয়টি বিবেচনা করা হবে।

শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক এক পরিচালক বলেন, ১৪ ধারা জারি করলে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এতে কোনো ধরনের বিড়ম্বনা হবে কি না। যদি এসব ধারার কারণে বন্দর কাস্টমের কাজে বিঘ্ন ঘটে তবে কোনোভাবে তা বাস্তবায়ন করা উচিত হবে না।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   কায়িক পরীক্ষা  উত্তাপ  চট্টগ্রাম কাস্টম হাউস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: