ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ত্রিশালে ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য বিক্রির লাইসেন্স ও নবায়ন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা

2026-11-15T17:57:48+00:00
2026-11-15T18:04:22+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
ত্রিশালে লাইসেন্স ও নবায়ন ছাড়াই ফিস ফিড বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৬:০৪ পিএম
ছবি : সময়েরে আলো
ময়মনসিংহের ত্রিশালে ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য বিক্রির লাইসেন্স ও নবায়ন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স দেখাতে না পারায় একটি ফিড মিল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাবা ফিস ফিডকে ২০ হাজার টাকা, বিসমিল্লাহ ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং এমিকা ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম বলেন, ফিস ফিড ও পোল্ট্রি খাদ্য বিক্রির লাইসেন্স ও নবায়ন না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি ফিড মিলে পরিবেশ ছাড়পত্র ও ফায়ার লাইসেন্স দেখাতে না পারায় সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ত্রিশাল  লাইসেন্স  নবায়ন  ফিড বিক্রি  জরিমানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: