অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ ইটভাটা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এসময় তিনটি অবৈধ ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া

2026-11-15T19:41:30+00:00
2026-11-15T19:41:30+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ ইটভাটা
রাঙ্গুনিয়া সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম 
রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান পরিচালিত হয়। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এসময় তিনটি অবৈধ ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ৪ নং ওয়ার্ডে অবস্থিত মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-৩) নামের তিনটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ইটভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদফতর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।


এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-০৭, চট্টগ্রাম আনসার সদর দফতর ও রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের সদস্যদের সহযোগিতায় ইটভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিবেশ অধিদফতর জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   অভিযান  চট্টগ্রাম  রাঙ্গুনিয়া  অবৈধ ইটভাটা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: