চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বদলি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

আরআরএফ এসপি নিয়ে বিতর্কের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ডিআইজি হিসেবে নিয়োগ

2026-11-15T19:19:34+00:00
2026-11-15T19:19:52+00:00
 
  রবিবার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বদলি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম  আপডেট: ১৫.১১.২০২৬ ৭:১৯ পিএম
ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। ছবি : সংগৃহীত
আরআরএফ এসপি নিয়ে বিতর্কের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে নতুন ডিআইজি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হক।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। 


একই প্রজ্ঞাপনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি করা বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   চট্টগ্রাম রেঞ্জ  ডিআইজি  বদলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: