প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের মিছিল। ছবি : সময়ের আলোকার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আবারও বড়সড় আকারে প্রকাশ্যে মিছিল করেছে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের কাউতলী এলাকার দাতিয়ারার ভেতর থেকে বের হয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের অদূরে মিছিলটি হয়।
ভিডিও পর্যালোচনা করে দেখা যায়, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক প্রার্থী মিকাইল হোসেন হিমেলের নেতৃত্বে একটি মিছিল শহরের কাউতলী এলাকা থেকে বের হয়।
মিছিলে অংশ নেয়া নেতা কর্মীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন জনের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায়।
জানা গেছে, মিছিল থেকে একজনকে আটক করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, সকালে মিছিল হওয়ার খবর পেয়ে ২ নং ফাঁড়ি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় মিছিল থেকে নবীনগর উপজেলা যুবলীগের সদস্য মো. রাজীব মিয়া নামে একজনকে আটক করা হয়।
মিছিলের ঘটনায় ও আটককৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।
সময়ের আলো/আতা