৫ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। স্বর্ণের পরিমাণ

2026-11-13T21:03:47+00:00
2026-11-13T21:03:47+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
৫ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণ জব্দ, গ্রেফতার ১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৯:০৩ পিএম 
গ্রেফতার সুধীর কুমার। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকার স্বর্ণ জব্দ করা হয়েছে। স্বর্ণের পরিমাণ ৩ কেজি ১২৯ দশমকি ৭ গ্রাম। 

শুক্রবার (১৩ নভেম্বর) আকবরশাহ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। স্বর্ণের বাহক সুধীর কুমার ধরকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। 

এর আগে বৃহস্পতবিার (১২ নভেম্বর) আকবরশাহ থানার সিটি গেটে সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টে এ অভিযান চালানো হয়। এসময় স্বর্ণ ও বাহক সুধীরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদরে ভিত্তিতে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজের হোসাইনের নেতৃত্বে এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় চোরাকারবারি চক্রের সদস্য সন্দেহে সুধীর কুমার ধরকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থাকা ৩ কেজি ১২৯ দশমকি ৭ গ্রাম সোনা জব্দ করা হয়।

গ্রেফতার সুধীর কুমার চট্টগ্রামের বাঁশখালী উপজলোর উত্তর জলদী এলাকার ননী গোপাল ধররে ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে আকবরশাহ থানায় বিশেষ ক্ষমতা আইনে  মামলা করা হয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  নগরী  আকবরশাহ থানা  অভিযান  স্বর্ণ জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: