পাম্প চুরিতে বাধায় বৃদ্ধাকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বিন্দুমতি রানী (৭৫) নামে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মানিককে (২০) গ্রেফতার

2026-11-13T19:04:04+00:00
2026-11-13T19:04:33+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাম্প চুরিতে বাধায় বৃদ্ধাকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম  আপডেট: ১৩.১১.২০২৬ ৭:০৪ পিএম
গ্রেফতার মানিক। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বিন্দুমতি রানী (৭৫) নামে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি মানিককে (২০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মানিক ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামের বধুসরেনের ছেলে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিন্দুমতি রানী তার ছোট ছেলের বাড়িতে বসবাস করতেন। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাদী মিনত সরকার ও তার ছোট ভাই স্থানীয় বৈরাগী বাজারে যান। রাত আনুমানিক ১২টার দিকে বাড়িতে ফিরে তারা জানতে পারেন, বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

এ সময় বাড়ির লোকজন টিউবওয়েলের কাছে বিন্দুমতি রানীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথার পেছনে রক্তাক্ত জখম ছিল। পরে পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। একই সঙ্গে তারা দেখতে পান, তিন ভাইয়ের বাড়িতে থাকা পানির পাম্পের তিনটি চুরি হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে মিনত সরকার বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, দিনাজপুরের সিপিসি-১ এবং এসআরবি-১৪, ময়মনসিংহ ক্যাম্পের সিপিএসসির একটি যৌথ দল বৃহস্পতিবার রাতে নান্দাইল থানার বাকচর মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় হত্যা মামলার প্রধান আসামি মানিককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর মানিককে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সময়ের আলো/এনএন
  বিষয়:   পাম্প চুরি  বাধা  বৃদ্ধা  হত্যা  প্রধান আসামি গ্রেফতার  ঠাকুরগাঁও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: