বালুবোঝাই ট্রাক উল্টে বসতঘরে, ঘুমন্ত শিশুর মৃত্যু

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুর মহানগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মোছা. সিনথিয়া নামে

2026-11-13T17:57:16+00:00
2026-11-13T17:57:16+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
বালুবোঝাই ট্রাক উল্টে বসতঘরে, ঘুমন্ত শিশুর মৃত্যু
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম 
মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
রংপুর মহানগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে মোছা. সিনথিয়া নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার অন্তঃসত্ত্বা মা আশা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাসবাগ চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতমাথা থেকে নগরীর দিকে আসার পথে দ্রুতগতির বালুবোঝাই ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি টিনশেড আধাপাকা বসতঘরের ওপর উল্টে পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিল শিশু সিনথিয়া ও তার পরিবারের সদস্যরা।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। পরে আহত মা ও শিশুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার অন্তঃসত্ত্বা মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ট্রাকটি আটকে রাখেন। পরে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে। এ ঘটনায় ট্রাকচালক মো. মেহেদী হাসান (৩১) ও তার সহকারী শ্রাবণ ইসলামকে (১৯) আটক করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

এদিকে ঘুমন্ত পরিবারের ওপর বালুবোঝাই ট্রাক উল্টে পড়ে শিশুর মৃত্যুর ঘটনায় পশ্চিম খাসবাগ এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আবাসিক এলাকার সরু সড়কে দ্রুতগতিতে ভারী ডাম্প ট্রাক চলাচল নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আবাসিক সড়কে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   বালুবোঝাই ট্রাক  বসতঘর  ঘুমন্ত শিশুর মৃত্যু  রংপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: