প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৪৭ পিএম আপডেট: ১৩.১১.২০২৬ ৪:৪৯ পিএম
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার। ছবি : সংগৃহীত গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইলিয়াস ফকির নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক যাত্রী।
শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়। এ ঘটনার পর মহাসড়কে প্রায় একঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল।
নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মারাত্মক আহত ২০-২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে।
সময়ের আলো/এনএন