প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:০৩ পিএম
মো. ঠান্ডু মিয়া। ছবি : সংগৃহীতনাটোরে বিভিন্ন এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলোচিত মো. ঠান্ডু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নাটোরের সিংড়া আমলী আদালতে আত্মসমর্পণ করেন ঠান্ডু মিয়া। তিনি সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত গয়ের আলীর ছেলে। তার বিরুদ্ধে জুয়া আইনে দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, আত্মসমর্পণের পর শুনানি শেষে সিংড়া আমলী আদালতের বিচারক ইব্রাহিম আলী তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া ও পার্শ্ববর্তী বগুড়ার নন্দীগ্রাম এবং সিরাজগঞ্জের তাড়াশ এলাকায় জুয়ার সঙ্গে ঠান্ডু মিয়ার ব্যাপক সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়।
নাটোর কোর্ট পুলিশের পরিদর্শক আসমাউল হক আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
সময়ের আলো/এনএন