নড়াইলে ৫ দেশের ১৩ চলচ্চিত্র নিয়ে পরিবেশবিষয়ক উৎসব

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী। একই আয়োজনে শিশুদের আঁকা ছবি

2026-11-13T15:20:52+00:00
2026-11-13T15:20:52+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে ৫ দেশের ১৩ চলচ্চিত্র নিয়ে পরিবেশবিষয়ক উৎসব
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:২০ পিএম 
ছবি : সময়ের আলো
পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী। একই আয়োজনে শিশুদের আঁকা ছবি ও লেখা চিঠির প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুদের অংশগ্রহণের পাশাপাশি চলচ্চিত্র, পটগান ও মুক্ত আলোচনার মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নড়াইলের এস এম সুলতান শিশু স্বর্গে এ আয়োজন করা হয়। ‘ব্রিদিং আন্ডার প্রেসার: স্টোরিজ অব এয়ার অ্যাক্রস দ্য এশিয়া-প্যাসিফিক’ শীর্ষক এ উৎসবে পাঁচটি দেশের ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

আন্তর্জাতিক চলচ্চিত্র প্ল্যাটফর্ম ‘সিনেমাটা’ ও ‘চিত্রা ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পাঁচটি দেশ ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশের ছয়টি শহরে পর্যায়ক্রমে এ উৎসব আয়োজন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয় ফিলিপাইনের টিনা বাস্কো ও প্যাট্রিসিয়া সিম পরিচালিত ‘দ্য লাস্ট ফিশ ইন দ্য ওয়ার্ল্ড’, বাংলাদেশের জাকির হুমায়ুন পরিচালিত ‘বিহঙ্গ পুরান: অ্যা নন-পলিটিক্যাল ফিল্ম অ্যাবাউট বার্ডস’ এবং ভারতের অয়ন দাস পরিচালিত ‘ইকোস ফ্রম দ্য সাইলেন্স।


চলচ্চিত্র প্রদর্শনী শেষে দেশবরেণ্য পটচিত্রশিল্পী নিখিল চন্দ্র দাস ও তার দল পরিবেশবিষয়ক পটগান পরিবেশন করে। এ ছাড়া শিশুদের আঁকা ছবি ও লেখা চিঠির প্রদর্শনী, মুক্ত আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

চিত্রা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুন্সী আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারী, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চলচ্চিত্র নির্মাতা পার্থ সেনগুপ্ত, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু এবং চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস ও নিখিল চন্দ্র দাস।

উৎসবে নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু, অভিভাবক, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   নড়াইল  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব  পরিবেশ সচেতনতা  এস এম সুলতান শিশু স্বর্গ  চিত্রা ফিল্ম সোসাইটি  সিনেমাটা  শিশুদের চিত্র প্রদর্শনী  পটগান  পরিবেশ সংরক্ষণ  চলচ্চিত্র প্রদর্শনী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: