১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) সদর উপজেলায় টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর)

2026-11-13T13:26:52+00:00
2026-11-13T13:27:55+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
১২ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:২৬ পিএম  আপডেট: ১৩.১১.২০২৬ ১:২৭ পিএম
সংগৃহীত ছবি
কুড়িগ্রামে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) সদর উপজেলায় টানা ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুড়িগ্রাম নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ৩৩ কেভি (৩৩০০০) বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের কুড়িগ্রাম সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা, মেডিকেলসহ বিভিন্ন এলাকায় ১১ কেভি বৈদ্যুতিক বিতরণ সঞ্চালন লাইন সংলগ্ন গাছের শাখা- প্রশাখা কর্তনের জন্য নেসকোর আওতাধীন শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।


এ সময় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতসহ সব শ্রেণির গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

এ ব্যাপারে নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে গ্রাহকরা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন ।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিদ্যুৎ থাকবে না  এলাকা  কুড়িগ্রাম  জরুরি রক্ষণাবেক্ষণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: