শালিখায় আগুনে ঘরসহ সব মালামাল পুড়ে ছাই

শালিখা (মাগুরা) প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শালিখা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে গোবিন্দ রায়ের বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে

2026-11-13T13:23:10+00:00
2026-11-13T13:23:10+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
শালিখায় আগুনে ঘরসহ সব মালামাল পুড়ে ছাই
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:২৩ পিএম 
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে গোবিন্দ রায়ের বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ছবি : সময়ের আলো
মাগুরার শালিখা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে গোবিন্দ রায়ের বসতঘর ও ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তেই সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি। গতকাল সন্ধ্যায় উপজেলার বুনাগাতী ইউনিয়নের নরপতি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নরপতি গ্রামের ইউপি সদস্য কুমুদের বাড়িতে একটি অনুষ্ঠান চলছিল। এতে এলাকার অন্যদের সঙ্গে গোবিন্দ রায়ের পরিবারের সদস্যরাও অংশ নেন। এরই মধ্যে সন্ধ্যায় ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। বিদ্যুৎ আসার কিছুক্ষণ পরই গোবিন্দ রায়ের বাড়িতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় কেউ ঘরের কাছে যেতে সাহস পাননি। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে বসতঘর, আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সময়ের আলো/জোই

  বিষয়:   মাগুরা  শালিখা  অগ্নিকাণ্ড  গোবিন্দ রায়  বৈদ্যুতিক শর্টসার্কিট  নরপতি গ্রাম  অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি  বুনাগাতী ইউনিয়ন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: