প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম
সংগৃহীত ছবিমাগুরার শালিখা উপজেলায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তালখড়ি ইউনিয়ন শাখার সভাপতি মো. মনিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শালিখা উপজেলা শাখার সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের দফতর সম্পাদক পরশ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মনিরুল ইসলামের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শালিখা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সুজাত হোসেন সজীব ও সদস্যসচিব মো. তিতাস বিশ্বাস বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। এ ছাড়া ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সময়ের আলো/জোই