শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী

2026-10-30T12:41:20+00:00
2026-10-30T13:16:04+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৪১ পিএম  আপডেট: ৩০.১০.২০২৬ ১:১৬ পিএম
শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার। ছবি : সংগৃহীত
দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি পাঠান কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহিউদ্দিন ঝাড়ুকে এর আগে সতর্ক করা হয়েছিল। তবে সতর্ক করার পরও তিনি পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকেন। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।


যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বহিষ্কারাদেশ কার্যকর করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় সংগঠন বহন করবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   শৃঙ্খলাভঙ্গ  শ্রীমঙ্গল উপজেলা  যুবদল  আহ্বায়ক  বহিষ্কার  মৌলভীবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: