প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৪৯ পিএম আপডেট: ৩০.১০.২০২৬ ১:০৯ পিএম
সার নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক। ছবি : সময়ের আলো লালমনিরহাটের হাতীবান্ধায় রাতে অধারে এক ডিলার পয়েন্ট থেকে অন্য স্থানে সার নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। পরে খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ও উপজেলা কৃষি অফিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের হাজীর মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের হাজীর মোড় এলাকায় মঞ্জুর মোর্শেদের ডিলার পয়েন্ট থেকে বৃহস্পতিবার রাতে ৩ ভ্যান সার নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। তাদের অভিযোগ, সকাল ৬টার পর থেকে সার কোথায় যাচ্ছে কেউ জানে না? সার কালোবাজারি হচ্ছে! পরে সেখানে উপজেলা প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
স্থানীয় কৃষকরা জানান, আমরা সার পাই না, সার চাইলে কৃষি কর্মকর্তা বলে সার নাই। আর তারা সকাল থেকে রাত পর্য়ন্ত আমাদের পয়েন্টের সার অন্যখানে নিয়ে যাচ্ছে। এই সার গুলো দোকানে নিয়ে গিয়ে অবৈধভাবে বিক্রি করবে।
স্থানীয় কৃষক জালাল উদ্দীন বলেন, আমাদের ডিলার পয়েন্ট থেকে সার নিতে গেলে সংকটের কথা বলে চাহিদা মতো সার দেয় না। যদি আমাদের এখানে সার সংকট থাকে তাহলে অন্য পয়েন্টে কেন? নিয়ে যাচ্ছে! নাকি কোনো সিন্ডিকেট কালোবাজারি করছে?
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, স্থানীয়রা ভেবেছিলো সার অন্যত্র বিক্রি করা হয়েছে। কিন্তু তা সঠিক নয়। মঞ্জুর মোর্শেদের দুইটি ডিলার পয়েন্ট রয়েছে। এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নেওয়া হচ্ছে।
সারের যদি কোনো সংকট না থাকে আর এখানকার কৃষকরা সার পাচ্ছে না আপনারা এক এলাকার সার অন্যত্র নিয়ে যাচ্ছেন কেন? এমন প্রশ্ন করা হলে কৃষি কর্মকর্তা কোনো কথা বলতে রাজি হয়নি।
সময়ের আলো/জোই