উখিয়ায় গ্যাসের সঙ্গে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার ঘটনা চার দিন ধরে অব্যাহত রয়েছে। এ অবস্থায়

2026-10-30T13:12:14+00:00
2026-10-30T13:12:14+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
উখিয়ায় গ্যাসের সঙ্গে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১:১২ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে মাটির নিচ থেকে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার ঘটনা চার দিন ধরে অব্যাহত রয়েছে। এ অবস্থায় জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গ্যাস নির্গমনের উৎসস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ইনানীতে স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর বাড়ির উঠানে নলকূপ স্থাপনের জন্য বোরিং করা হয়। ওই গর্ত থেকে প্রথমে গ্যাস বের হতে শুরু করে। পরে গ্যাসের সঙ্গে আগুন জ্বলে ওঠে। শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত টানা চার দিন ধরে গ্যাস নির্গমন ও আগুন জ্বলার ঘটনা চলছে।

ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের আশপাশের বসতবাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গ্যাস নির্গমনের স্থান ঘিরে ২০০ মিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। সতর্ক করতে টানানো হয়েছে লাল পতাকা। ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হলেও পরে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।

এদিকে মাটির নিচ থেকে গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার খবর ছড়িয়ে পড়ায় ঘটনাটি দেখতে সেখানে ভিড় করছেন উৎসুক মানুষ। মেরিন ড্রাইভে বেড়াতে আসা পর্যটকদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও নারী-পুরুষ ঘটনাস্থলে যাচ্ছেন।


স্থানীয় কয়েকজনের ধারণা, ইনানীতে পাওয়া প্রাকৃতিক গ্যাস যথাযথভাবে সংরক্ষণ ও উত্তোলন করা সম্ভব হলে তা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। তবে গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ঘটনাস্থলে আসা ভূতাত্ত্বিক জরিপ দলের পার্টি চিফ এস এম নাফেফুন আরহাম বলেন, আপাতত গ্যাস স্বাভাবিকভাবে বের হতে দিতে হবে। নির্গমনস্থলের আগুন নেভানো বা গ্যাসের প্রবাহে বাধা দেওয়া যাবে না। এতে ভূগর্ভে গ্যাস জমে উচ্চচাপ তৈরি হতে পারে। পরে বিস্ফোরণ ঘটলে আরও বড় এলাকায় ঝুঁকি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ১৫ দিন গ্যাসের প্রবাহ পর্যবেক্ষণ করা প্রয়োজন। এ সময়ের মধ্যে প্রবাহ কমতে থাকলে একপর্যায়ে তা প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যেতে পারে। তবে প্রবাহ না কমলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলার ঘটনায় জননিরাপত্তার স্বার্থে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আগুনের উৎসস্থলের ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, ঝুঁকি এড়াতে ওই এলাকায় আগুন জ্বালানো, ধূমপান এবং দিয়াশলাই বা লাইটার ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সময়েরে আলো/জোই
  বিষয়:   কক্সবাজার  উখিয়া  ইনানী  গ্যাসের সঙ্গে আগুন  ১৪৪ ধারা জারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: