প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ এএম আপডেট: ৩০.১০.২০২৬ ১২:৫১ পিএম
পুড়িয়ে দিলো ৬৫টি জাল। ছবি : সময়ের আলো গাজীপুরের কালিয়াকৈরে বিলে অবৈধভাবে বাঁধ দিয়ে এবং নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৩৫টি রিং জাল ও ২০টি কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার উজান বিলে উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদাসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অভিযানকালে অবৈধভাবে মাছ শিকার বন্ধে স্থানীয়দের সচেতন করা হয়। পাশাপাশি দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, দেশের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। দেশের বৃহত্তর কল্যাণে সংশ্লিষ্ট অংশীজন ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।
সময়ের আলো/জোই