গাজীপুরে সেফটি ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিকের মৃত্যু, আহত দুই

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও

2026-10-30T11:43:10+00:00
2026-10-30T11:43:10+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে সেফটি ট্যাংক বিস্ফোরণে পোশাক শ্রমিকের মৃত্যু, আহত দুই
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ এএম 
সেফটি ট্যাংক বিস্ফোরণ। ছবি : সময়ের আলো
গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব (২৫) পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। তিনি ওই ভবনের নিচতলার একটি কক্ষে কয়েকজন গার্মেন্টসকর্মীর সঙ্গে ভাড়া থাকতেন।

গাজীপুর ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন বলেন, নাওজোড় এলাকায় তিনতলা একটি ভবনের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে গার্মেন্টস শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে সাকিব ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন দুইজন। 


ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিস্ফোরণে ওই বিল্ডিংয়ের কক্ষের দরজা ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  সেফটি ট্যাংক  বিস্ফোরণ  পোশাক শ্রমিক  মৃত্যু  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: