শিবচরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত যুবক

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার

2026-10-30T10:27:04+00:00
2026-10-30T10:34:23+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
শিবচরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত যুবক
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:২৭ এএম  আপডেট: ৩০.১০.২০২৬ ১০:৩৪ এএম
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে রাকিবুল ইসলাম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সন্ন্যাসীরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাসেরহাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রাকিবুল। পথে সন্ন্যাসীরচর এলাকায় পৌঁছে সামনে থাকা আরেকটি মোটরসাইকেলকে অতিক্রম করার চেষ্টা করেন তিনি। এ সময় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি।


পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   শিবচর  মোটরসাইকেল  ধাক্কা  নিহত যুবক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: