ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কত ভোটে হারলেন জামায়াতের প্রার্থী

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের কাছে ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোটের বড় ব্যবধানে হেরেছেন জামায়াতে

2026-10-30T10:00:05+00:00
2026-10-30T10:00:05+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কত ভোটে হারলেন জামায়াতের প্রার্থী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:০০ এএম 
জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের কাছে ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোটের বড় ব্যবধানে হেরেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।


নির্বাচনে অংশ নেওয়া অন্য তিন প্রার্থীও জামানত হারিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৩৩০ জন। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ঠাকুরগাঁও-১  উপনির্বাচন  ভোট  জামায়াত  প্রার্থী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: