জামালপুরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষ যুবক নিহত

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর পৌরশহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সবুজ মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে

2026-10-30T09:11:46+00:00
2026-10-30T09:11:46+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
জামালপুরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষ যুবক নিহত
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:১১ এএম 
সংগৃহীত ছবি
জামালপুর পৌরশহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সবুজ মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব। 

এর আগে বিকেলের দিকে জামালপুর ফেরিঘাট নতুন বাইপাস সড়কের ডাকপাড়া চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর চেংটিমারী গ্রামের সুরুজ্জামানের ছেলে।

স্থানীয়রা জানান, সবুজ ঢাকা থেকে জামালপুর হয়ে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জামালপুর ফেরিঘাট নতুন বাইপাস সড়কের ডাকপাড়া চৌরাস্তা মোড়ে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সময়ের আলো/জোই
  বিষয়:   জামালপুর  মোটরসাইকেল  ট্রাক  সংঘর্ষ  যুবক নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: