প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:৫৯ এএম
ভাষাশহিদ রফিকের জন্মশতবার্ষিকী পালিত। ছবি : সময়ের আলোমানিকগঞ্জের সিংগাইরে নানা আয়োজনে ভাষা আন্দোলনের প্রথম শহিদ রফিক উদ্দিন আহমদের শততম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) তার জন্মভূমি উপজেলার বলধারা ইউনিয়নের রফিক নগরে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সেখানে চলছে তিন দিনব্যাপী মেলা।
ভাষাশহিদ রফিক স্মৃতি পরিষদের উদ্যোগে রফিক মঞ্চে বিকেল ৩টার দিকে জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। শহিদ রফিকের অনুজ খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন প্রভাষক জগদীশ চন্দ্র মালো। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, একুশে পদকপ্রাপ্ত কাওসার চৌধুরী, মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান, শহিদ রফিকের ভাতিজা আবদুর রউফ, মিজানুর রহমান, আওলাদ হোসেন, আসাজ্জামান ও শাহিনুর রহমান।
এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শহিদ রফিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে কেক কাটেন। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
সময়ের আলো/জোই