শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধি

সারাদেশ

মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার আনন্দনগর

2026-10-31T13:11:28+00:00
2026-10-31T13:11:28+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:১১ পিএম 
কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ছবি : সময়ের আলো
মাগুরার শালিখায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ এ খেলায় শালিখা উপজেলার আনন্দনগর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে মুহাম্মদপুর উপজেলার রাড়িখালি ফুটবল একাদশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গোলাম সারোয়ার হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে রাড়িখালি ফুটবল একাদশ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মাগুরা জেলা বিএনপির সদস্য শামসুর রহমান।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মমতাজ উদ্দিন, আ. মান্নান মোল্যা, কাজি শাহিনুল ইসলাম দোলন, অ্যাড. সোহেল, মো. মাহমুদুর নবী, মো. আনোয়ার হোসেন সহ পুলুম বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।

ফাইনাল খেলা উপভোগ করতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সময়ের আলো/জোই
  বিষয়:   মাগুরা  শালিখা  কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট  ফাইনাল খেলা  অনুষ্ঠিত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: