১১ দলীয় জোটের লংমার্চে নড়াইল থেকে নেতাকর্মীদের বহর

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

গণভোটের রায় বাস্তবায়নসহ কেন্দ্র ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে অংশ নিতে নড়াইল থেকে রওনা

2026-10-31T12:18:55+00:00
2026-10-31T12:18:55+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
১১ দলীয় জোটের লংমার্চে নড়াইল থেকে নেতাকর্মীদের বহর
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:১৮ পিএম 
১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে অংশ নিতে নড়াইল থেকে রওনা। ছবি : সময়ের আলো
গণভোটের রায় বাস্তবায়নসহ কেন্দ্র ঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে অংশ নিতে নড়াইল থেকে রওনা হয়েছেন জোটভুক্ত দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নিতে তাঁদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা।

শনিবার সকাল ৯টার দিকে নড়াইলের মালিবাগ এলাকা থেকে নেতাকর্মীদের গাড়িবহর যাত্রা শুরু করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জোটের স্থানীয় নেতারা এ যাত্রার নেতৃত্ব দেন। নড়াইলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গোপালগঞ্জের ভাটিয়াপাড়া ও খুলনার ফুলতলার উদ্দেশে রওনা হন। সেখান থেকে তাঁরা লংমার্চের নির্ধারিত পথসভাগুলোতে যোগ দেবেন।

যাত্রা শুরুর আগে মালিবাগ এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলহাজ মো. আতাউর রহমান।


তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের গণভোটের ঐতিহাসিক রায় শতভাগ বাস্তবায়নের দাবিতে তাঁদের এ সংগ্রাম। নড়াইল জেলা থেকে জামায়াত, এনসিপিসহ জোটভুক্ত দলগুলোর প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ লংমার্চের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের পথসভা এবং সমাপনী সমাবেশে অংশ নিচ্ছেন বলে দাবি করেন তিনি।

আতাউর রহমান আরও বলেন, শোষণের বিরুদ্ধে এবং জনগণের ন্যায়সংগত সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।

যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সম্পাদক ওবায়দুল্লাহ কায়সার, এনসিপির নড়াইল জেলার শীর্ষ নেতা নাজমুল হাসান উজ্জ্বলসহ ১১ দলীয় জোটের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতারা। এ সময় শত শত কর্মী-সমর্থকও উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল থেকে যাওয়া নেতাকর্মীদের একটি বড় অংশ প্রথমে ফুলতলা ও যশোরের পথসভায় অংশ নেবেন। পরে তাঁরা মূল লংমার্চের সঙ্গে যুক্ত হয়ে কুষ্টিয়ায় আয়োজিত সমাপনী মহাসমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ১১ দলীয় জোট  লংমার্চ  নড়াইল  জামায়াতে ইসলামী  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি  গণভোট  সাত দফা দাবি  ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ  আতাউর রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: