প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১:৩৩ পিএম
লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সমাবেশে ডা. শফিকুর রহমান। ছবি : সময়ের আলোজনগণের রায় মেনে না নিলে সরকারকে কঠিন পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের এক দফা দাবি মেনে নিলে সরকার সম্মানিত হবে। অন্যথায় সরকারকে চরম মূল্য দিতে হবে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যেই তারা ঘর থেকে বের হয়েছেন। দাবি আদায় করেই ঘরে ফিরবেন।
সমাবেশ শেষে মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতাকর্মীদের অংশগ্রহণে লংমার্চের বহর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু অতিক্রম করে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সার সংকট নিরসন এবং দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছে দলগুলো।
ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এ লংমার্চ খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
সময়ের আলো/জোই