কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো.

2026-11-01T15:33:02+00:00
2026-11-01T15:33:02+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৩৩ পিএম 
মো. নুরন্নবী সরকার। ছবি : সময়ের আলো
দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। তিনি দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার (১ নভেম্বর) সকা‌লে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর কথা জানান তিনি।

লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূলকে শক্তিশালী করতেও কাজ করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ কর্মী-সমর্থকদের প্রত্যাশা পূরণ হচ্ছে না।


তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শ বজায় রেখে দলে থাকা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতাকর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া ব‌লেন, নুরন্নবী সরকারের পারিবারিক কিছু সমস্যার কারণে সাংগঠ‌নিকভা‌বে তি‌নি নিষ্ক্রিয় ছি‌লেন। দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের যে অভিযোগ তুলে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছেন এটা তার মণ গড়া কথা। ত‌বে পদত্যাগের বিষয়‌টি একান্ত তার ব্যক্তিগত বিষয়। 

সময়ের আলো/জোই
  বিষয়:   কুড়িগ্রাম  এনসিপি  সাংগঠনিক সম্পাদক  পদত্যাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: