এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও বরিশাল বিভাগের শীর্ষে পিরোজপুর

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

২০২৬ সালের ঘোষিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে গত বছরের মতো এবারও পাসের হারে

2026-11-01T15:44:35+00:00
2026-11-01T15:44:35+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারও বরিশাল বিভাগের শীর্ষে পিরোজপুর
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৪৪ পিএম 
পিরোজপুর শিক্ষা ভবন। ছবি : সময়ের আলো
২০২৬ সালের ঘোষিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে গত বছরের মতো এবারও পাসের হারে শীর্ষে রয়েছে পিরোজপুর জেলা।

এবারে এইচএসসির ফলাফলে জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। তবে গত কয়েক বছরের তুলনায় এ বছর জেলায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। জেলার পাসের হার গত বছরের তুলনায় ১২ দশমিক ৫২ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় ৩১ দশমিক ৭৮ শতাংশ কমেছে। ২০০৯ সাল থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, এবারই পিরোজপুরে পাসের হার সর্বনিম্ন। জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারে মোট পরীক্ষার্থী ছিল ৭ হাজার ৯৮ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ৬ হাজার ৭৮২ জন। যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৪৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। জেলার মোট পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ।


এদিকে নাজিরপুর উপজেলার দিঘিরজান সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ এবং পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাস করেনি।

প্রতিষ্ঠান দুটি থেকে মোট আটজন পরীক্ষার্থীর মধ্যে সাতজন পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আজিজী সময়ের আলোকে বলেন, শিক্ষা অফিসের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মিত মনিটরিং, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার কারণে এ ফলাফল হয়েছে।

তিনি আরও জানান, যে দুটি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, সেখানে শিক্ষকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   এইচএসসি পরীক্ষা  ফলাফল  বরিশাল বিভাগ  পিরোজপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: