সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫৫

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে

2026-11-01T15:56:56+00:00
2026-11-01T15:56:56+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫৫
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচি শেষে ফেরার পথে পাটকেলঘাটায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে একজন নিহত ও অন্তত ৫৫ জন আহত হয়েছেন। অন্যদিকে শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পাটকেলঘাটা বাজার মোড়সংলগ্ন এলাকায় বাস দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লংমার্চ শেষে সাতক্ষীরাগামী বাসটি (সিলেট-জ ১১-০৬৯০) পাটকেলঘাটা বাজার মোড় অতিক্রম করছিল। এ সময় মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়দের পরিচিত এক ব্যক্তি হঠাৎ বাসটির সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় বাসের চাপায় ওই পথচারীর মৃত্যু হয়। তার নাম আব্দুল খালেক। তিনি পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় বাসে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকেরা আহত হন। তাদের মধ্যে অধিকাংশের বাড়ি সাতক্ষীরার ঘোনা এলাকায় বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।


দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মকুলসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা। তারা উদ্ধারকাজ তদারকির পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন।

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক জানান, বাসটিতে লংমার্চে অংশ নেওয়া আনুমানিক ৫১ থেকে ৬২ জন যাত্রী ছিলেন। আহত সবাইকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, একই দিন শ্যামনগরে মোটরসাইকেলের ধাক্কায় জামাত আলী মোড়ল (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের ক্লিনিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

সময়ের আলো/জোই
  বিষয়:   সাতক্ষীরা  সড়ক দুর্ঘটনা  পাটকেলঘাটা  শ্যামনগর  বাস দুর্ঘটনা  লংমার্চ  নিহত  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: