প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:৪৯ পিএম
অজ্ঞাতনামা এক বৃদ্ধ। ছবি : সময়ের আলোগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অজ্ঞাতনামা এক বৃদ্ধের পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। তিনি নিজের নাম পরিচয় বলতে পারছেন না। পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন।
পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর (শুক্রবার) গোবিন্দগঞ্জ থানা এলাকার কাটামোড় থেকে দুর্ঘটনায় আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ ওই ব্যক্তির পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন। ইতোমধ্যেই লোকটির ছবিসহ বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কেউ লোকটির পরিচয় জানলে গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার ০১৩২০১৩২৪৮৫ অথবা অফিসার ইনচার্জ ০১৩২০১৩২৪৮০ নম্বরে যোগাযোগ করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
সময়ের আলো/জোই