শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে একজনের স্বাভাবিক প্রসব এবং বাকি তিনজনের সিজারিয়ান অস্ত্রোপচারের

2026-11-01T14:56:45+00:00
2026-11-01T14:56:45+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে একজনের স্বাভাবিক প্রসব এবং বাকি তিনজনের সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম হয়। একসঙ্গে চার নবজাতকের আগমনে হাসপাতালজুড়ে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন উর্মি খাতুন (২১)। তিনি শেরপুর উপজেলার শালফা গ্রামের সাজু মিয়ার স্ত্রী।

অন্যদিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন তিন প্রসূতি। তারা হলেন বগুড়ার ধুনট উপজেলার ফকিরহাট এলাকার রবিউল ইসলামের স্ত্রী জলি খাতুন (২৬), শেরপুর উপজেলার হোসেনবাদ গ্রামের চাঁদিনী খাতুন (৩০) এবং খামারকান্দি গ্রামের আবু তালেবের স্ত্রী নার্গিস বেগম (২৫)।

সিজারিয়ান অস্ত্রোপচার করেন হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক ডা. অনুসূয়া রায়। অ্যানেসথেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. মোমিনুল ইসলাম। অস্ত্রোপচার ও প্রসূতিদের সেবায় সহযোগিতা করেন হাসপাতালের স্টাফ নার্সরা।


হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, গত অক্টোবর মাসে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন প্রসূতির সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম হয়েছে। উপজেলা পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রসূতি ও নবজাতকের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে হাসপাতালটির এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম বলেন, মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ প্রসব নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতিদের সেবা দেওয়া হচ্ছে। একদিনে চার নবজাতকের জন্ম আমাদের জন্য আনন্দের বিষয়। এ সাফল্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা চাই, এলাকার কোনো মা যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং নিরাপদ প্রসবের জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সেবা নেওয়ার আহ্বান জানাই।

এদিকে একদিনে চার নবজাতকের জন্মের খবরে তাদের স্বজনদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বগুড়া  শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নবজাতকের জন্ম  স্বাভাবিক প্রসব  সিজারিয়ান  মাতৃস্বাস্থ্য 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: