মিরসরাইয়ে গাছ পড়ে যুবক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছ পড়ে মো. রুবেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল

2026-11-01T14:27:55+00:00
2026-11-01T14:27:55+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
মিরসরাইয়ে গাছ পড়ে যুবক নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:২৭ পিএম 
মো. রুবেল। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের মিরসরাইয়ে গাছ কাটার সময় অসাবধানতাবশত গাছ পড়ে মো. রুবেল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল একই ইউনিয়নের মধ্যম মায়ানী ভূঁইয়াপাড়া গ্রামের আব্দুল মজিদ মুহুরি বাড়ির মো. মোস্তফার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

নিহত রুবেলের প্রতিবেশী হাসিব হাসান ও মাসুদ জানান, তিনি পাশের এলাকায় দৈনিক মজুরীতে গাছ কাটতে গিয়েছিলেন। সেখানে অসাবধানতাবশত একটি গাছ তার গায়ে পড়ে। এতে তিনি কোমর ও মাথায় গুরুতর আগাৎ পেয়েছেন। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভি জানান, ১১টার সময় মো. রুবেল নামের একজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। পরে মিরসরাই থানার পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যান।

সময়ের আলো/জোই
  বিষয়:   মিরসরাই  গাছ  যুবক নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: