যমুনা সেতু পশ্চিম থানার ওসি প্রত্যাহার, আগে সরানো হয় ৪ পুলিশ সদস্যকে

সারাদেশ

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাড়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

2026-10-30T02:39:08+00:00
2026-10-30T02:48:10+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
যুবলীগের ঝটিকা মিছিল
যমুনা সেতু পশ্চিম থানার ওসি প্রত্যাহার, আগে সরানো হয় ৪ পুলিশ সদস্যকে
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ২:৩৯ এএম  আপডেট: ৩০.১০.২০২৬ ২:৪৮ এএম
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাড়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এর আগে একই ঘটনায় পুলিশের একটি ভ্যানে থাকা চার সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জের পুলিশ সুপারের কার্যালয় থেকে ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অন্য কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। 

পুলিশ সুপার জানান, যমুনা সেতু পশ্চিম থানার নতুন ওসি হিসেবে এনায়েতপুর থানার ওসি মোহাম্মদ জাহিদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে এনায়েতপুর থানার নতুন ওসি হিসেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে আসা পরিদর্শক মোহাইমিনুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিক্ষোভ মিছিলের সময় ঘটনাস্থলে পুলিশের একটি ভ্যান দেখা গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই ভ্যানে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া চার সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম, কনস্টেবল মো. নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম এবং পিকআপচালক আব্দুল গফুর। বুধবার রাতে পুলিশ সুপারের নির্দেশে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বৃহস্পতিবার সকালে যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। 


এর আগে বুধবার ভোরে যমুনা সেতুর পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার শহীদনগর বাগবাড়ি এলাকায় পুলিশের গাড়ির সামনে দিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। ভিডিওতে কয়েক ডজন ব্যক্তিকে ব্যানার হাতে স্লোগান দিতে দেখা যায়। এ সময় পুলিশের গাড়ি ঘটনাস্থলে এলেও মিছিলকারীদের স্লোগানের মুখে সেটি মিছিল অতিক্রম করে চলে যায়।

এর আগে বুধবার রাতে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ জানিয়েছিলেন, ঘটনাটি তদন্ত করে টহল পুলিশ বা সংশ্লিষ্ট থানার কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সিরাজগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   যুবলীগ  সিরাজগঞ্জ  ঝটিকা মিছিল  পুলিশ সদস্য  প্রত্যাহার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: