ঠাকুরগাঁও-১ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, সমাবেশের ডাক জামায়াত প্রার্থীর

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। এসব অভিযোগের প্রতিবাদে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সমাবেশের ডাক

2026-10-30T08:54:40+00:00
2026-10-30T10:00:38+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁও-১ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, সমাবেশের ডাক জামায়াত প্রার্থীর
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:৫৪ এএম 
সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। এসব অভিযোগের প্রতিবাদে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সমাবেশের ডাক দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, বেশ কয়েকটি ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোট দেওয়ার কারণে তার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এ ছাড়া কেন্দ্র দখল করে ধানের শীষ প্রতীকে সিল মারা এবং প্রিসাইডিং কর্মকর্তাদের ছবি সংবলিত পরিচয়পত্র না থাকার মতো ঘটনাও ঘটেছে।


জামায়াতের এই প্রার্থীর অভিযোগ, এসব অনিয়মের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এর প্রতিবাদে শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন দেলাওয়ার হোসেন।

সময়ের আলো/জোই 
  বিষয়:   ঠাকুরগাঁও-১ আসন  ভোটে অনিয়ম  সমাবেশের ডাক  জামায়াত প্রার্থী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: