সিলেট থেকে রংপুরে বিয়ে করতে এসে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে!

রংপুর ব্যুরো

সারাদেশ

সিলেট থেকে বিয়ের উদ্দেশ্যে রংপুরে এসে প্রতারণার শিকার হয়েছেন এক বর ও তার স্বজনেরা। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রায় চার

2026-11-13T15:26:55+00:00
2026-11-13T15:26:55+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
সিলেট থেকে রংপুরে বিয়ে করতে এসে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে!
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:২৬ পিএম 
৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে। ছবি : সংগৃহীত
সিলেট থেকে বিয়ের উদ্দেশ্যে রংপুরে এসে প্রতারণার শিকার হয়েছেন এক বর ও তার স্বজনেরা। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রায় চার ভরি স্বর্ণালংকার, পোশাক, প্রসাধনী ও নগদ টাকা নিয়ে উধাও হয়ে গেছেন কনে ও তার পক্ষের লোকজন। এ ঘটনায় রংপুরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রংপুর নগরের ‘আগামীর চাষী’ কমিউনিটি সেন্টারে। বরপক্ষের অভিযোগ, সিলেট থেকে বর ও বরযাত্রীরা রংপুরে আসার পর কনেপক্ষ তাদের জন্য খাবারের আয়োজন করে। খাওয়াদাওয়া শেষে কনেকে সাজানো এবং স্বর্ণালংকার যাচাইয়ের কথা বলে বরপক্ষের তিন সদস্যকে সঙ্গে নিয়ে নগরের লক্ষ্মী জুয়েলার্স ও একটি পার্লারে যান কনেপক্ষের লোকজন।

অভিযোগ অনুযায়ী, পার্লার থেকে বের হওয়ার পর অটোরিকশায় করে বরপক্ষের ওই তিন সদস্যকে নগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের রেখে কনেপক্ষের লোকজন কনেকে সঙ্গে নিয়ে স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ উধাও হয়ে যান।

বরপক্ষের দাবি, এ ঘটনায় প্রায় চার ভরি স্বর্ণালংকার, কনের জন্য কেনা প্রায় ৭০ হাজার টাকার পোশাক ও প্রসাধনী এবং নগদ সাত হাজার টাকা খোয়া গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও কনে ও তার পরিবারের কাউকে খুঁজে না পেয়ে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পারে।


এ ঘটনায় বরপক্ষ রংপুর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বিয়ের মতো সামাজিক ও পবিত্র বন্ধনকে কেন্দ্র করে এমন প্রতারণার অভিযোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিলেট  রংপুর  বিয়ে  স্বর্ণ নিয়ে উধাও  কনে  স্বর্ণালংকার  পোশাক  প্রসাধনী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: