পাটগ্রামে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

সারাদেশ

লালমনিরহাটে বুড়িমারী-পাটগ্রাম রেললাইনে ‘বুড়িমারী কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় । এতে

2026-11-08T18:41:07+00:00
2026-11-08T18:41:07+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাটগ্রামে ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম 
বুড়িমারী-পাটগ্রাম রেললাইনের ৫২৭/১ কিলোমিটার পয়েন্ট এলাকায় ইন্জিন বিকল হয়ে যায়। ছবি : সময়ের আলো
লালমনিরহাটে বুড়িমারী-পাটগ্রাম রেললাইনে ‘বুড়িমারী কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় প্রায় চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় । এতে লালমনিরহাট জেলার পাশাপাশি রংপুর ও দিনাজপুরগামী প্রায় পাঁচ শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টা ৫০ মিনিটে বুড়িমারী থেকে গন্তব্যস্থলে যাত্রার কয়েক মিনিটের মধ্যে পাটগ্রাম উপজেলার বুড়িমারী-পাটগ্রাম রেললাইনের ৫২৭/১ কিলোমিটার পয়েন্ট এলাকায় হঠাৎ করেই ইঞ্জিন বিকল হয়ে যায়। 

জানা গেছে , বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করার কয়েক মিনিট চলার পর ৫২৭/১ কিলোমিটার পয়েন্ট এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেনটি পথেই আটকে যায়। হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন ট্রেনে থাকা প্রায় পাঁচ শতাধিক যাত্রী।

ইঞ্জিন বিকল হওয়ার কারণে লালমনিরহাট ও রংপুরের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে দুর্ভোগ ও ভোগান্তি বাড়তে থাকে। বিশেষ করে জরুরি কাজে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে শিক্ষার্থী ও রংপুরে ডাক্তার দেখাতে যাওয়া রোগীসহ অন্যান্য যাত্রীরা চরম বিপাকে পড়েন।

প্রায় চার ঘণ্টা পর বিকেল ৩টা ২৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে যাত্রীদের দীর্ঘ ভোগান্তি ও অপেক্ষার অবসান ঘটে।

বুড়িমারী কমিউটার ট্রেনের পরিচালক মতিউর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

পাটগ্রাম ও বুড়িমারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুর আলম বলেন, লালমনিরহাট থেকে সচল একটি ইঞ্জিন এনে বিকল ইঞ্জিনসহ ট্রেনটি পাটগ্রামে নিয়ে আসা হয়েছে। পরে প্রায় চার ঘণ্টা বিলম্বে বিকেল ৩টা ২৫ মিনিট নাগাদ বুড়িমারী কমিউটার ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   পাটগ্রাম  ট্রেনের ইঞ্জিন বিকল  ভোগান্তিতে যাত্রীরা  রংপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: