মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস, কার্তুজ ও সরঞ্জাম উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে কার্তুজ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযান শেষে পাচারকারীদের ব্যবহৃত

2026-11-08T16:49:24+00:00
2026-11-08T16:49:24+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস, কার্তুজ ও সরঞ্জাম উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম 
উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে কার্তুজ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযান শেষে পাচারকারীদের ব্যবহৃত আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল অংশ নেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, গত ৫ নভেম্বর পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার আবারও ওই পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে যৌথ বাহিনীর সদস্যরা মানবপাচারকারী চক্রের গোপন আস্তানাটি চারদিক থেকে ঘিরে ফেলেন। পরে সেখানে তল্লাশি চালিয়ে কিছু খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

তল্লাশি কার্যক্রম শেষে মানবপাচারকারীদের ব্যবহৃত আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। আইএসপিআর আরও জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   টেকনাফ  মানবপাচারকারী  আস্তানা ধ্বংস  কার্তুজ  সরঞ্জাম উদ্ধার  কক্সবাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: