প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:১৯ এএম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছবি : সময়ের আলোমুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ওপর পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও এলাকায় সড়কের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাসড়ক পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সময়ের আলো/আতা