কালিয়াকৈরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে কয়েকদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে শিল্পকারখানা। ফলে রোববার সকাল থেকেই কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলের

2026-11-08T10:27:07+00:00
2026-11-08T10:27:07+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:২৭ এএম 
কালিয়াকৈরে খুলেছে বন্ধ কারখানা, কাজে ফিরেছেন শ্রমিকরা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে কয়েকদিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হয়েছে শিল্পকারখানা। ফলে রোববার সকাল থেকেই কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রোববার (৮ নভেম্বর) সকালে দেখা যায়, অধিকাংশ কারখানায় শ্রমিকদের উপস্থিতি স্বাভাবিক রয়েছে।

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা। এ সময় বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় উপজেলার বেশ কয়েকটি শিল্পকারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

তবে সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়ায় শ্রমিকদের আন্দোলন কিছুটা শিথিল হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার সকাল থেকে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া হয়। কাজে ফিরতে শুরু করেন শ্রমিকরা।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সাম্প্রতিক আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখনো আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

এদিকে, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছেন বিজিবির ১৩ প্লাটুন সদস্য ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইন জানান, মহাসড়ক ও শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সময়ের আলো/আতা
  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  শিল্পকারখানা  কারখানা  শ্রমিকরা  শিল্পাঞ্চল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: