হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের

2026-11-08T10:07:55+00:00
2026-11-08T10:07:55+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম 
হবিগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন। ছবি : সংগৃহীত
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের অংশের বেশ ক্ষতি হয়েছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়। আগুনে স্মৃতিস্তম্ভের নিচের অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।।

কে বা কারা কী কারণে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক রোববার সকালে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে অপরাধীদের শনাক্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/আতা
  বিষয়:   হবিগঞ্জ  জুলাই স্মৃতিস্তম্ভ  আগুন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: