সাভারে উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ বিস্ফোরণের

2026-11-08T04:15:34+00:00
2026-11-08T04:15:34+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাভারে উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:১৫ এএম 
ছবি : সংগৃহীত
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা পরিষদের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী আনসার সদস্য বিশ্বজিৎ জানান, সন্ধ্যায় সড়কে বিকট শব্দ শুনতে পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হন। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে পথচারীরা কিছু জানাতে পারেননি।

এদিকে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিট ৪৫ সেকেন্ডের দিকে একটি অটোরিকশা দ্রুতগতিতে চলে যাচ্ছে। এ সময় অটোরিকশার ভেতর থেকে কিছু একটা ছুড়ে মারার পরপরই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অগ্নিস্ফুলিঙ্গ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আশপাশে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ঘটনার বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সাভার  উপজেলা পরিষদ  ককটেল  বিস্ফোরণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: