থানার কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, খুঁজছে পুলিশ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। মিছিলের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমন। তার

2026-11-08T14:52:32+00:00
2026-11-08T14:52:32+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
থানার কাছে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, খুঁজছে পুলিশ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ২:৫২ পিএম 
চট্টগ্রামের বোয়ালখালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। মিছিলের ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন ছাত্রলীগ নেতা ওয়াসিম আল ইমন। তার দাবি, বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরে এ মিছিল হয়েছে। তবে মিছিলের স্থান শনাক্ত করতে পারেনি পুলিশ। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের খুঁজছে পুলিশের একাধিক দল।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের থানা রোডের মুরাদ মুন্সির হাট এলাকায় এ মিছিল হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সকালে নামাজের পর মিছিলটি অনুষ্ঠিত হয়ে থাকতে পারে। বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতা ওয়াসিম আল ইমনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন ওয়াসিম আল ইমন। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘বোয়ালখালী থানা থেকে মাত্র ৮০০ মিটার দূরত্বে বোয়ালখালীর মাটিতে ছাত্রলীগের ব্যানারে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।’

ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জামায়াত-শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ একাধিক স্লোগানও দেওয়া হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘আমরা সবাই বাইরে আছি। ফেসবুকে দেখেছি ৭-৮ জনের একটা মিছিল করছে কোথাও। ফেসবুকে লিখেছে থানার ৮০০ মিটার ভিতরে। আমরাও খুঁজছি কোন এলাকায় এটা। আমাদের টিমগুলোও তাদের খুঁজছে।’

সময়ের আলো/আতা
  বিষয়:   চট্টগ্রাম  বোয়ালখালী  ঝটিকা মিছিল  নিষিদ্ধ  ছাত্রলীগ  মিছিল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: