কবর থেকে ৬ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার(১২ অক্টোবর) রাতের কোনো

2026-11-13T19:28:13+00:00
2026-11-13T19:29:17+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
কবর থেকে ৬ কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম  আপডেট: ১৩.১১.২০২৬ ৭:২৯ পিএম
বেনুপুর এলাকার কবরস্থান থেকে মাটি খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার(১২ অক্টোবর) রাতের কোনো একসময় উপজেলার বেনুপুর এলাকার কবরস্থান থেকে মাটি খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার উপজেলার বেনুপুর এলাকায় এমন ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা কবরস্থানের কয়েকটি কবর খুঁড়ে ছয়টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, এর আগেও ওই কবরস্থান থেকে একাধিকবার কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় কবরস্থানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারা, কী উদ্দেশ্যে কঙ্কাল চুরি করছে, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, কঙ্কাল চুরির বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গেছে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   কালিয়াকৈর  ৬টি কঙ্কাল চুরি  আতঙ্ক  গাজীপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: